মৌলভীবাজারে নির্বাচনী আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা

December 11, 2021,

স্টাফ রিপোর্টার বাজার সদর উপজেলার ইউনিয়ন পরিষদসমূহের সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা ১১ ডিসেম্বর  সকালে শহরের পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

১১ ডিসেম্বর শনিবার উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার সাবরীনা রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক প্রমুখ।

এ সময় মৌলভীবাজার সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান পদপ্রার্থী, সদস্য পদপ্রার্থী ও উপজেলার গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com