অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ফোরাম গঠিত

স্টাফ রিপোর্টার॥ “অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ফোরাম” মৌলভীবাজার জেলার সভা অনুষ্ঠিত হয়। ১০ ডিসেম্বর শুত্রুবার আত্মপ্রকাশ করলো বহুল প্রতিক্ষীত “অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ফোরাম” কমিটি। এ উপলক্ষে বেঙ্গল কনফারেন্স হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মজিদ (খসরু )।
সভায় বিভিন্ন ব্যাংকের মোট ২৮ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সবার সর্ব সম্মতিতে একটি কার্যকরী কমিটি ও একটি উপদেষ্টা কমিটি গঠিত হয়। পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, মোঃ আব্দুল মজিদ(খসরু), সৈয়দ মোশাহিদ আহমদ(চুনু)জনাব সুব্রত কুমার সেন চৌধুরী, হেদায়েতুল ইসলাম খান চৌধুরী, মোঃ আলতাফ হোসেন।
কার্যকরী কমিটি সভাপতি, এইচ এম মোশতাক আহমদ। সহসভাপতি এস এম আতাউর রহমান, এ,কে,এম আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক, মোঃআব্দুল মতিন, সহ সাধারণ সম্পাদক, ফরিদ উদ্দিন চৌধুরী, অমিও কান্তি ভট্টাচার্য। সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক জনাব হারিস মিয়া, প্রচার ও দপ্তর সম্পাদক, মোঃ মোক্তাদির হোসেন। উপস্থিত অন্য সকল সদস্যগনকে কমিটির সদস্য হিসাবে ঘোষণা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সৈয়দ মোশাহিদ আহমদ, সুব্রত কুমার সেন চৌধুরী, এস,এম,আতাউর রহমান, এইচ এম মোশতাক আহমদ, মোঃ আব্দুল মতিন, এ,কে,এম আনোয়ার হোসেন প্রমুখ।
অবশেষে সভাপতির ধন্যবাদ সূচক বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।
মৌলভীবাজার জেলার সকল অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাগনকে ফোরামের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।



মন্তব্য করুন