পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে এডভোকেসি সভা অনুষ্ঠিত

December 12, 2021,

পলি রানী দেবনাথ ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপিয়ান ইউনিয়ন এর কারিগরি ও আর্থিক সহায়তায় এবং ওয়েভ ফাউন্ডেশন এর বাস্তবায়নে ১২ ডিসেম্বর রবিবার উপজেলা পরিষদ হল রুমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্প অবহিতকরন ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসীম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেনসাইফুর রহমান চৌধুরী, ডিভিশনাল এসিস্ট্যান্ট ফ্যাসিলিটেটর,ওয়েভ ফাউন্ডেশনসহ ছাত্র-ছাত্রী, শিক্ষক, সমাজকর্মী, ডাক্তার, ইমাম প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহাজাহান মিয়া, ডিভিশনাল ফ্যাসিলিটেটর,ওয়েভ ফাউন্ডেশন। আলোচনা সভা শেষে সাংবাদিক নজরুল ইসলাম মুহিবকে চেয়ারপারসন ও আহসান হাবিব টিপুকে সেক্রেটারি নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী,দলিত,তৃতীয় লিঙ্গ,বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের ক্ষমতায়ন ও তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এই কমিটি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com