মৌলভীবাজার মনু নদী থেকে হাত,পা ও গলা বাঁধা শিশুর মৃতদেহ উদ্ধার

December 12, 2021,

স্টাফ রিপোর্টার হাত,পা ও গলা বাধা বস্ত্রহীন অবস্থায় মৌলভীবাজারের মনু নদী থেকে মাহিন মিয়া (৮) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  ১২ ডিসেমম্বর রোববার দুপুরের দিকে সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের সম্পাশি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা মনে করছেন তাকে পরিকল্পিতভাবে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে। মাহিন মিয়া রাজনগর উপজেলার খাড়পাড়া গ্রামের বদরুল মিয়ার ছেলে। জানা যায় মাহিন সম্পাশি এলাকার নানা বাড়িতে বসবাস করত। শনিবার থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার সকালের দিকে হাত,পা ও গলা বাঁধা বিবস্ত্র অবস্থায় তার লাশ মনু নদীতে ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনী প্রদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com