মোস্তফাপুর ইউনিয়নে এক প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন॥ ১০ হাজার টাকা জরিমানা

December 12, 2021,

স্টাফ রিপোর্টার  মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম,এ রহিমকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। রবিবার ১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে সরকারি কলেজের এলাকা থেকে আচরণবিধি লঙ্ঘনের এঘটনা ঘটে। এঘটনায় তীর মার্কা বোতলজাত তেলসহ খাদ্য সামগ্রী জব্দ করা হয়।

জানা যায়, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম,এ রহিম তাঁর নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত পিকআপ গাড়িতে করে তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করছিলেন। এমন অভিযোগে শহরের আদালত এলাকায় গিয়ে বিষয়টি নজরে আসলে ভ্রাম্যমান আদালত ওই প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com