বর্তমান সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন-সৈয়দা সায়রা মহসীন

December 13, 2021,

স্টাফ রিপোর্টার॥ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা, বয়ষ্ক ভাতাসহ বিভিন্ন উন্নয়ন সুবিধা চালু করেছে। এই উন্নয়ন সুবিধা অব্যাহত রাখতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিন।
রবিবার ১২ ডিসেম্বর রাতে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদে নৌকার মার্কার প্রার্থী খছরু আহমদের নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে মৌলভীবাজার সদর আসনের সাবেক এমপি সৈয়দা সায়রা মহসীন একথাগুলো বলেন। মাসুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মসুদ আহমদ, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় উপ মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, উপজেলা কৃষকলীগের সভাপতি সাদিকুল করিম বুলুসহ আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষক লীগ,শ্রমিক লীগ,ছাত্রলীগ ও ইউনিয়নের সাধারণ নাগরিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com