মনুমুখ ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচন সংক্রান্ত মত বিনিময়
December 13, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়ন পরিষদে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন ঝুনু নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধরীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।



মন্তব্য করুন