মৌলভীবাজারে ভ্যাট দিবস পালিত : এক বছরে ভ্যাট আদায় ১১৭ কোটি টাকা

December 14, 2021,

স্টাফ রিপোর্টার॥ ‘অনলাইনে ভ্যাটদিন, দেশ গড়ায় অংশ নিন’ এ স্লোগান নিয়ে মৌলভীবাজারে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত হয়েছে।
জেলায় ২০২০-২১ অর্থ বছরে ১৫১ কোটি লক্ষ্যমাত্রা নিয়ে ভ্যাট আদায় হয়েছে ১১৭ কোটি টাকা। আর ২০২১-২০২২ অর্থ বছরে ১৫০ কোটি টাকার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে জেলা ভ্যাট অফিস।
১৪ ডিসেম্বর মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে স্থানীয় একটি হোটেলের কনফারেন্স হলে এক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আবগারী ও ভ্যাট বিভাগ, মৌলভীবাজারের উপ কমিশনার মোঃ সোলাইমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সহ সভাপতি আবু সুফিয়ান।
উপস্থিত ছিলেন জেলার ব্যবসায়ী, অংশীজন, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা আবগারী ও ভ্যাটবিভাগ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com