মহান বিজয় দিবস ২০২১ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী বিজয় আলপনা আঁকি

December 15, 2021,

স্টাফ রিপোর্টার মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে “বিজয় আলপনা আঁকি” অনুষ্ঠিত হয়।

১৫ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকগণ রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্য অনেকে উপস্থিত ছিলেন৷ এ আয়োজনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ শিশু-কিশোরদের হাতে লাল-সবুজ রঙে আচ্ছাদিত তুলি তুলে দেন এবং শিশু-কিশোররা এই লাল-সবুজ রঙে মৌলভীবাজার স্টেডিয়ামের দেয়াল রাঙিয়ে তুলে। এসময় শিশুরা দেয়ালে রঙতুলি দিয়ে জাতীয় পতাকা, বিদ্যালয়, গ্রামসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি আঁকে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষে ছোট আকারে এই আয়োজন করা হয়েছে। এটির লক্ষ্য হলো বতর্মান প্রজন্মকে মুক্তিযুদ্ধ বিষয়ে পরিচিত করা। যাতে এই প্রজন্ম আমাদের গর্বের এই বিষয়গুলো জানতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com