মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষ্যে অনলাইন প্রেসক্লাবের র্যালী ও শহীদ মিনারে পুষ্পস্তবক
December 16, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর উদ্যাগে ৫০তম সুবর্ণ জয়ন্তী মহান বিজয় দিবস-২০২১ ইং উপলক্ষ্যে র্যালী ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।
১৬ ডিসেম্বর সকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর ইকবাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় র্যালিটি চৌমোহনাস্থ অনলাইন প্রেসক্লাব থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। র্যালি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্যরা।



মন্তব্য করুন