মৌলভীবাজার স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ শারিরিক কসরত প্রদর্শনী

December 16, 2021,

পলি রানী দেব নাথ॥ মহান বিজয় দিবস ২০২১ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বৃহষ্পতিবার ১৬ ডিসেম্বর মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,বীর মুক্তিযোদ্ধা পুলিশ, আনসার, বিএনসিসি, ফায়ারসসার্ভিস, সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কাউট, গার্লস গাইড, শিশু কিশোর সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com