মখলিছুর রহমান ডিগ্রি কলেজে বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী পালিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী মখলিছুর রহমান ডিগ্রি কলেজে পালিত হয়।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরনীয় গৌরবময় দিন।এ উপলক্ষে কলেজ মাঠে শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযুদ্ধে সকলবীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব এম এ রহিম সিআইপি। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দাতা সদস্য মুজিবুর রহমান প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান এর প্রভাষক অর্ধেন্দু বিকাশ দে, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক জলি দাস, অর্থনীতির প্রভাষক কাকলী ভট্টাচার্য, পৌরনীতির প্রভাষক নিরুপম দাশ, বাংলার প্রভাষক জাকির হোসেন ও যুক্তিবিদ্যার প্রভাষক সামছুল মিয়াসহ শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী ও অভিভাবকবৃন্দ। সভার শুরুতে নতুন জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় । বিজয় দিবস উপলক্ষে ক্রীড়ার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।



মন্তব্য করুন