আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৮ ফেব্রুয়ারি কার্নিভাল অনুষ্ঠিত হবে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্নিভাল আয়োজক কমিটি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
কার্নিভাল আয়োজক কমিটির সভাপতি নিশাত জাহান চৌধুরীর সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে জানানো হয়, আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ১৮ ফেব্রুয়ারী বিদ্যালয় প্রাঙ্গণে ‘কার্নিভাল ২০২২’ উদযাপিত হবে।
প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সরাসরি এবং বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমেও নিবন্ধন করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে কার্নিভালের আয়োজন করা হবে। অনুষ্ঠানে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের বক্তব্য প্রদান, র্যাফেল ড্র, স্মৃতিচারণ, ফটোশুট, বিদ্যালয়ের ছাত্রী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড সংগীত, সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল, ফানুস ও আতশবাজি প্রদর্শনের মধ্য দিয়ে আয়োজন সফল করার আশাবাদ ব্যক্ত করেন আয়োজক কমিটির সদস্যরা।
তারা আরও জানান-এ আয়োজনটি ১৯ মে ২০২০ সালে হবার কথা ছিল। কিন্তু দেশের করোনা পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ফাতেমা তুজ জোহরা, নুসরাত জাহান প্রমুখ।



মন্তব্য করুন