মহান বিজয় দিবস-২০২১ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

December 18, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার জেলা পুলিশ মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কর্মরত, বসবাসরত ও অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে। মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

১৮ ডিসেম্বর শনিবার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহীদুল হক মুন্সী ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

সভায় মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীরত্ব তুলে ধরে পুলিশ সুপার মহোদয় বলেন, মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ রচনা করেছিল পুলিশ বাহিনী। আজ বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আপনাদের সম্মান জানাতে পেরে গর্ব অনুভব করছি।

অনুষ্ঠান শেষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com