মৌলভীবাজারে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

December 18, 2021,

স্টাফ রিপোর্টার “‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা-অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মৌলভীবাজার এর আয়োজনে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

১৮ ডিসেম্বর শনিবার এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও শিক্ষা বৃত্তির চেক বিতরনী সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্ব এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জহুরা আলাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো: মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোঃ নাহিদ নেওয়াজ, ইসলামি ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার প্রধান ব্যবস্থাপক জিয়াবুল আলম, পূবালী ব্যাংকে লিঃ এর এজিএম, মোঃ আবু তাহের প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষা বৃত্তির চেক ও প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার বৃত্তির চেক তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com