মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

December 19, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
১৮ ডিসেম্বর সাবেক পৌর মেয়র ও জেলা কর আইনজীবী সমিতির সভাপতি ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্ব সভায় বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু এবং অর্থ রিপোর্ট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ এডভোকেট মির্জা ছয়ফুদ্দিন বেগ।
সভার শুরুতে সদ্য প্রয়াত আয়কর আইনজীবী মঞ্জু লাল দেবনাথের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
এসময় রিপোর্টের উপর আলোচনা করেন আয়কর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রমা কান্ত দাশগুপ্ত, এডভোকেট মকবুল হোসেন, এডভোকেট মগুনু মিয়া, আয়কর আইনজীবী বদরুল হোসেন, এডভোকেট বদরুল হোসেন চৌধুরী, এডভোকেট ভুষনজিৎ চৌধুরী মিলন, এডভোকেট কমলেন্দু ভট্টাচার্য, এডভোকেট মির্জা ছয়ফুদ্দিন বেগ, এডভোকেট আবু বক্কর, আয়কর আইনজীবী আবু রেজা সিদ্দিকী ইমন, রায়হান আনছারী প্রমূখ।
সভা শেষে ২০২২ সালের জন্যে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। আয়কর আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত করা হয় এডভোকেট ফয়জুল করিম ময়ূন ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় এডভোকেট নিলিমেষ ঘোষ বলু। কোষাধ্যক্ষ এডভোকেট মির্জা ছয়েফ উদ্দিন বেগ।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিজ্ঞ আইনজীবী এডভোকেট রমা কান্ত দাশ গুপ্ত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com