কমরেড আব্দুল হক ও কমরেড হেমন্ত সরকারের মৃত্যুবার্ষিকী পালন

December 29, 2021,

স্টাফ রিপোর্টার॥ কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কমরেড আব্দুল হক এর ২৬ তম ও কমরেড হেমন্ত সরকারের ২৩ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির আয়োজনে ২৮ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শহরের কোট রোডে চৌমুহনাস্থ অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জেলা কমিটির আহ্বায়ক ডা. অবনী শর্ম্মা, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ দাস সুমন, সাধারণ সম্পাদক শাহীন মিয়া, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল মিয়া, জসিম উদ্দীন প্রমুখ। সভার শুরুতে নিরবতা পালন করা হয় এবং সম্প্রতি নৌদুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি নয় ঔপনিবেশিক আধা সামন্তবাদী দেশ। এদেশে কখনো গণতন্ত্র ছিল না এবং এখনো নেই। এদেশের সকল কিছুর নিয়ন্ত্রক ও পরিচালক সাম্রাজ্যবাদ। তাই সাম্রাজ্যবাদ ও তার দালালদের এদেশ থেকে উচ্ছেদে কমরেড আব্দুল হক ও কমরেড হেমন্ত সরকার আজীবন সংগ্রাম করেছেন। সভায় বক্তারা জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোরও দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com