সাকিলাবাদ আশ্রায়ন প্রকল্প মাঠে উঠান বৈঠক

জনি বেগম॥ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) কর্তৃক মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে প্রদত্ত সেবা সমুহ নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর দুপরে মৌলভীবাজার সদর উপজেলার আট ঘর সাকিলাবাদ আশ্রায়ন প্রকল্পের মাঠে তথ্য আপা উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান বাঁধন এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন তথ্য সেবা কর্মকর্তা সিফাত ই-মঞ্জুর, তথ্যসেবা সহকারি অতিদি সুত্রধর, খন্দকার ফারহানা আক্তার জুই, সদর স্বাস্থ্য ও প.প, কর্মকর্তা ডা: আবেদা বেগম, সিনিয়র নিউট্রিশন অফিসার সূচনা কর্মসুচি আলতাব হোসেন, মো: শাহাদত হোসনে, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ। উঠান বৈঠকে তিন শতাধিক মহিলা অংশ গ্রহন করেন।



মন্তব্য করুন