মৌলভীবাজারে পৃথক স্থানে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত

January 8, 2022,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদল পৃথক স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। প্রেসক্লাব চত্বরে ও পৌরসভার মেয়র চত্তর এলাকা থেকে ছাত্র সমাবেশ করেছে তারা।
৮ জানুয়ারি মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাযহারুল ইসলাম মহসিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সহ সভাপতি বদরুল আলম, মোয়াজ্জেম হোসেন মাতুক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম এ মুক্তাদির রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক পিপলু আব্দুল হাই,সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফেজ আহমদ মাহফুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমির মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, মনসুর আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আল রনি, পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান শিপন,সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলু আহমদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাযিদুল আলম চৌধুরী শাহান, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন,সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ জাবেদ আলী নাইম,১ম যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ, পৌর ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক ইহাম মোজাহিদ,সদস্য সচিব সুলতান আহমদ টিপু,সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদ, ১ম সদস্য হায়াতুল ইসলাম রাহি, রাজনগর উপজেলা ছাত্রদল নেতা মাহবুবুর রহমান জামাল,কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়ছল আহমদ, বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার ফাহিম, জুড়ী উপজেলার ১ম যুগ্ম আহবায়ক ফয়জুর রহমান, কুলাউড়া উপজেলার সদস্য সচিব সাইফুর রহমান, যুগ্ম আহবায়ক তানজীল খান মাসুদ রানা, পৌর শাখার আহবায়ক আতিকুর রহমান প্রমুখ।
বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
পৃথক ভাবে শনিবার দুপুর ১ টায় পৌরসভার মেয়র চত্তর থেকে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এম এ মুকিত, যুগ্ন সম্পাদক আব্দুর রকিব সাবু, সহ সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, মুহিতুর রহমান হেলাল,পৌর বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু,জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক গাজী মারুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও সাবেক যুগ্ন আহবায়ক সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক যুগ্ন আহবায়ক এ এম নিশাত, পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ।
বক্তারা বলেন ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগগ্রামেও সামনের সারিতে ছিলো ছাত্রদল। নতুন বছরে নতুন উদ্যমে দলের আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেবে ছাত্রদল সংগঠন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক জুনেদ আহমেদ, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান জেলা ছাত্রদলের সহ সভাপতি রিপন মিয়া, ইসরাক আহমদ রাহিন, শেখ সাহেদ মিয়া, রাকিব আহমদ, জাকির হোসেন অপু,সাইফুর রহমান সিপু,রেজাউল আলম ভূইয়া খোকন,মাজহারুল ইসলাম রকি, মোবারক হোসেন লুপ্পা,যুগ্ন সাধারণ সম্পাদক সোহাগ আহমদ, জাহেদ আহমদ,আরাফাত খান মইনুল, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আজগর আলী, পাপন রহমান, শেখ মোঃ ইমন,তাজুদ চৌধুরী, কাওসার আহমেদ সাজু,জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মারজান আহমদ, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাব্বি,কাওছার আহমদ বাপ্পু, সহ সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন,দপ্তর সম্পাদক রুমেল আহমদ মাছুম, ক্রীড়া সম্পাদক মোঃ নাবিদুর রহমান, স্কুল বিষয়ক সম্পাদক রাব্বি খান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান,কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ মখলিছ মিয়া, যুগ্ন আহবায়ক তোষার রহমান, পারভেজ আহমদ, জুনেদ আহমদ, সাব্বির আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com