মৌলভীবাজারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস

January 9, 2022,

স্টাফ রিপোর্টার॥ টানা কয়েক দিন থেকে কনে শীত ও হিমেল হাওয়ার কারণে মৌলভীবাজারে জনজীবন স্থবির হয়ে পড়েছে। জেলার উপর দিয়ে এখন বইছে মৃদৃ শৈত প্রবাহ। বিশেষ প্রয়োজন ছাড়া কেই ঘর থেকে বাহির হচ্ছেননা। দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। বিকেল হলে শীতের তীব্রতা বেড়ে তা সকাল পর্যন্ত অভ্যাহত থাকে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশী ছিন্নমুল ও দিনমজুররা পড়েছেন সীমাহীন ভুগান্তিতে। কন কনে শীত ও হিমেল হাওয়ার কারণে হাওরপাড় ও চা বাগান এলাকার শ্রমজীবি মানুষ ভোগান্তিতে পরেছেন।
মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কর্মকর্তা আনিছুর রহমান জানান, মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু শৈত প্রবাহ বইছে। গত দুই সপ্তাহ থেকে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠানামা করছে। আজ রোববার ৯ জানুয়ারি সকাল ৯টায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে এখানকার তাপমাত্রা কমতে থাকবে। অতীত রেকর্ড অনুযায়ী তাপমাত্রা আরও নিচে নামতে পারে।
শীতজনিত রোগে প্রতিদিন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীর প্রতিদিন ভাড়ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com