বোরহান উদ্দিন সোসাইটির করোনা যোদ্ধাদের সংবর্ধনায় পরিকল্পনা মন্ত্রী

স্টাফ রিপোর্টার॥ করোনায় আক্রান্ত হয়ে মৃতদের দাফন-কাফন ও সৎকারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিশেষ ভূমিকা রাখায় শেখ বোরহান উদ্দিন রহ. ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার, ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশন কনফারেন্স হলে-করোনা যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে।
৮ জানুয়ারি শনিবার উক্ত অনুষ্ঠানে শেখ বোরহান উদ্দিন রহ. ইসলামী সোসাইটি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, এম এ মান্নান, এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল, এ এম আমিন উদ্দিন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, অধ্যাপক ডাঃ ছয়েফ উদ্দিন আহমদ। অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শামস্-উল ইসলাম। ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, তানভীর আহমেদ তরফদার। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ। দৈনিক মানব জমিনের কুটনৈতিক প্রতিবেদক মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান চলাকালে বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিআইএস-এর চীফ প্রেট্রন ও মৌলভীবাজার জেলা সদরে মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের এডমিন কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।



মন্তব্য করুন