রেডিও পল্লীকণ্ঠের ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পলি রানী দেবনাথ॥ রেডিও পল্লীকণ্ঠের ১১তম বর্ষে পদার্পণএবং দশম বর্ষপূর্তি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ জানুয়ারি সকালে রেডিও পল্লীকণ্ঠ প্রাঙ্গনে ৩য় থেকে ৫ম শ্রেণীর বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ও রেডিও পল্লীকণ্ঠ ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু, ব্র্যাক (রেডিও পল্লীকণ্ঠ ও পপুলার থিয়েটার) সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোঃ আজিজুর রহমান, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান,রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমিন প্রমুখ। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ১২ জানুয়ারি পুরষ্কার বিতরণ করা হবে।
উল্লেখ্য ১২ জানুয়ারি ১১তম বর্ষে পদার্পণ করবে সিলেট বিভাগের প্রথম কমিউনিটি রেডিও “রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার”। এদিন র্যালী,আলোচনা সভা,পুরষ্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রেডিও পল্লীকণ্ঠের বর্ষপূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী (১১,১২ ও ১৩ জানুয়ারি) অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।



মন্তব্য করুন