খলিলপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

January 13, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহন অনুষ্ঠান ১৩ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। খলিলপুর ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান অরবিন্দপোদ্দার বাচ্চু’র সভাপতিত্বে ও আমিরুল ইসলাম সাহেদ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদুর রহমান।
১নং খলিলপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা উপসহকারি প্রকৌশলী শরিফুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুর রব চৌধুরী, সাবেক মেম্বার হাজী বোরহান উদ্দিন, ৯নং ওয়ার্ডেমেম্বার ইলিয়াছ মিয়া, ৫নং ওয়ার্ডের মেম্বার আবু সুফিয়ান,বিদায়ী মহিলা মেম্বার রোশনা বেগম, ১নং ওর্য়াড মেম্বার রাজন মিয়া, ২নং ওর্য়াড মেম্বার সেলিম মিয়া, ৩নং ওর্য়াড মেম্বার মেম্বার শহিদ মিয়া, ৬নং ওর্য়াড মেম্বার মিলন ৭নং ওর্য়াড মেম্বার জুনাইদ আহমদ, ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল্লাহ আল আমিন, মহিলা মেম্বার রীনা বেগম, আলিমা বেগম,শাহেদা বেগম, হাজী ছাবু মিয়া, হাজী জসিম উদ্দিন, রিপন মিয়া, জুবায়ের আহমেদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com