৩য় দিনে দশম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ ফোনো লাইভ অনুষ্ঠান

January 13, 2022,

পলি রানী দেবনাথ॥ সিলেট বিভাগের প্রথম কমিউনিটি রেডিও “রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার” এর দশম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় তিনদিনব্যপী অনুষ্ঠানমালার।
১৩ জানুয়ারি বৃহষ্পতিবার এরই অংশ হিসেবে ৩য় দিনে আয়োজন করা হয় বিশেষ লাইভ অনুষ্ঠানের। সকাল ১১টায় আঁখি পালিতের উপস্থাপনায় কিশোর কিশোরীদের নিয়ে বিশেষ ফোনো লাইভ অনুষ্ঠান “নতুন ভাবনা”। লাইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিও পল্লীকণ্ঠ ও পপুলার থিয়েটার, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার মোঃ আজিজুর রহমান, মুনতাহানা সরকার, তনি রানী কপালী, সৌরভ দাস, মোরশেদা আক্তার তাম্মি। অনুষ্ঠানে কিশোর কিশোরীদের চিন্তাভাবনা, তাদের সমস্যা, চ্যালেঞ্জ,সফলতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।এছাড়াও রুমা বেগমের উপস্থাপনায় সফল নারীদের নিয়ে বিশেষ ফোনো লাইভ অনুষ্ঠান নারী জাগরনীমূলক অনুষ্ঠান “নারীকণ্ঠ” দুপুর ২টায় অনুষ্ঠিত হয়।
লাইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারুল আক্তার, রহিমা বেগম, শাহেনা আক্তার। অনুষ্ঠানে তাদের সফলতার গল্প,নারীর ক্ষমতায়ন,কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com