হাম হাম জলপ্রপাত পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত হাম হাম জলপ্রপাত পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম।
১৪ জানুয়ারি কমলগঞ্জ উপজেলা থেকে প্রায় ৩৮ কিলোমিটার পূর্ব-দক্ষিণে সংরক্ষিত রাজকান্দি বনাঞ্চলের কুরমা বনবিটের গহীন অরণ্যঘেরা দূর্গম পাহাড়ি জনপথে অবস্থিত হামহাম জলপ্রপাত পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দারা একে ‘হামহাম ঝর্না’ ‘হাম্মাম’ ঝর্না আবার কেউ হাম-হাম বলে ডাকে। এটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট হিসাবে স্বীকৃত। প্রতি বছর প্রচুরসংখ্যক পর্যটক হাম হাম জলপ্রপাত ভ্রমন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোঃ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোহাম্মদ আবু তাহের ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।



মন্তব্য করুন