মৌলভীবাজার শহরে স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ
January 16, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ক্লক টাওয়ার চত্বরে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর নতুন ধরন ওমিক্রন মোকাবিলা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে মৌলভীবাজার জেলা পরিষদ ও মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে প্রধানমন্ত্রী কর্তৃক উপহারসরূপ স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
রবিবার ১৬ জানুয়ারী উক্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলায় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএমসহ অনেকে।



মন্তব্য করুন