মৌলভীবাজারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.১ ডিগ্রি সেলসিয়াস

January 17, 2022,

স্টাফ রিপোর্টার কয়েকদিন থেমে থাকার পর আবারও শীত ঝেকে বসেছে মৌলভীবাজারে। সোমবার ১৬ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। জেলার উপর দিয়ে বইছে এখন মৃদৃ শৈত প্রবাহ। বিশেষ প্রয়োজন ছাড়া কেই ঘর থেকে বাহির হচ্ছেননা। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছেনা। দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। বিকেল হলে শীতের তীব্রতা বেড়ে তা সকাল পর্যন্ত অভ্যাহত থাকে। কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে সবচেয়ে বেশী ছিন্নমুল ও দিনমজুররা পড়েছেন সীমাহীন ভুগান্তিতে।

মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু শৈত প্রবাহ বইছে। সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এ অবস্থা আরও কয়েকনি থাকতে পাড়ে। গতকাল রোববার তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

শীতজনিত রোগে প্রতিদিন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল সহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীর প্রতিদিন ভাড়ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com