মৌলভীবাজারে ট্রাফিক পুলিশের নব নির্মিত ব্যারাকের উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ট্রাফিক পুলিশের জন্য নব নির্মিত ব্যারাকের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২১ জানুয়ারি রাতে জেলার ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশের জন্য শহরের কোর্ট রোড এলাকায় একটি নব নির্মিত পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
ওই ব্যারাকের উদ্বোধনে মৌলভীবাজার ট্রাফিক পুলিশ সদস্যদের দীর্ঘদিনের আবাসন সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোঃ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহীদুল হক মুন্সী,টিআই (প্রশাসন) মোহাম্মদ উল্লাহ ও মৌলভীবাজার ট্রাফিক বিভাগের টিআই, সার্জেন্ট ও বিভিন্ন পদমর্যাদার পুলিশের সদস্যবৃন্দ।



মন্তব্য করুন