মৌলভীবাজারে করোনা শনাক্তের হার ছাড়াল ৩৯.২ শতাংশ

স্টাফ রিপোর্টার॥ সীমান্তবর্তী মৌলভীবাজার জেলায় এখন প্রতিনিয়তই বেড়ে চলেছে কোভিড-১৯। তবে চলমান এমন পরিস্থিতিতেও জেলা জুড়ে দৃশ্যমান হচ্ছেনা করোনাকালীন ১১ দফা স্বাস্থ্যবিধি মানার।
স্থানীয় পর্যায়ে জেলা ও উপজেলা প্রশাসন থেকে স্বাস্থ্যবিধি মানাতে আগের মত নেওয়া হচ্ছেনা কঠোর কোনো প্রদক্ষেপ। গেল সপ্তাহের মধ্যে ২১ জানুয়ারী শুক্রবার জেলায় করোনা রোগী শনাক্তের হার ৩৯.২ শতাংশ ছাড়িয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায় জেলার ১৯৪ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ওই দিনের নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৯ দশমিক ২ শতাংশ। এই সময়ে করোনা আক্রান্ত কেউ সুস্থ বা মৃত্যুবরণ করেননি।
নতুন শনাক্ত ৭৬ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নমুনা প্রদানকারীদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের, বড়লেখায় ২১, কুলাউড়ায় ১৩ জন, কমলগঞ্জে ৪ জন, রাজনগরে ৩ জন, সদরে ৩ জন এবং শ্রীমঙ্গলে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৯৯ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৯১ জন। সরকারি হিসেবে মারা গেছেন ৭২ জন। তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা শতাধিক। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮ জন। হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৯ জন। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৮২০ জন।



মন্তব্য করুন