জেলা প্রশাসক সম্মেলনে মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপনের উপস্থাপন
January 24, 2022,

স্টাফ রিপোর্টার॥ ১৮ থেকে ২০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল জেলা প্রশাসক সম্মেলন ২০২২। জেলা প্রশাসক সম্মেলনে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদ সচিব ও সামরিক বাহিনীর প্রধানগণসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক সম্মেলনে জেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা সদরে একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি এ সম্মেলনে জেলা প্রশাসক কর্তৃক জোরালো ভাবে উপস্থাপন করা হয়।



মন্তব্য করুন