মৌলভীবাজারে ডিবির অভিযানে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মৌলভীবাজার পৌরসভার দরগা মহল্লা এলাকার ঈদগাহের পূর্ব পাশে শেখ কাজিম উদ্দিন রোডের দোলন চাপা এন্টারপ্রাইজ এর সামনে থেকে আহমদ খান রাজন (২৬) নামের এক মাদক কারবারিকে ১০ পিস ইয়াবা সহ আটক করা হয়।
বৃহস্পতিবার ২৭ জানুয়ারী গ্রেফতারকৃত মাদক কারবারি আহমদ খান রাজন চাঁদপুর জেলার সদর থানার উত্তর বহেরা গ্রামের মোতালিব খানের ছেলে। সে বর্তমানে মৌলভীবাজার পৌরসভার সুলতানপুর এলাকায় সিরাজ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া হিসাবে বসবাস করে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন ১০ পিস ইয়াবা সহ আহমদ খান রাজন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি টিম। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আরো জানান,মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি পুলিশের অভিযান অব্যহত থাকবে।



মন্তব্য করুন