মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা
January 27, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সংক্রমণ প্রতিরোধে জেলাব্যাপী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় আজ ২৭ জানুয়ারী বৃহস্পতিবার ৯১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার ৫’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সবাইকে সর্তক হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হল। স্বাস্থ্যবিধি অমান্যকারীগণকে অর্থদন্ড এবং কারাদন্ড প্রদান করা হবে।



মন্তব্য করুন