মৌলভীবাজারে জেকে বসেছে শীত : সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস

January 29, 2022,

স্টাফ রিপোর্টার॥ মেঘাচ্ছন্ন আকাশ ও ঘন কোয়শা কেটে যাওয়ার পর আবারও মৌলভীবার অঞ্চলে শীত জেকে বসেছে। ২৯ জানুয়ারি সকাল ৯ ঘটিকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কনকনে হিমেল হাওয়া তীব্র শীতের কারনে মানুষ জবুথবু হয়ে পড়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেই ঘর থেকে বাহির হচ্ছেননা। দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। বিকেল হলে শীতের তীব্রতা বেড়ে তা সকাল পর্যন্ত অভ্যাহত থাকছে। শীতের কারণে সবচেয়ে বেশী ছিন্নমুল ও দিনমজুররা পড়েছেন সীমাহীন ভুগান্তিতে।
মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, হঠাৎ করে শীতের তিব্রতা বেড়ে গেছে। আজ শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’একদিন তাপমাত্রা আরও নীচে নামতে পারে।
শীতজনিত রোগে প্রতিদিন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীর ভাড়ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com