অসহায় মানুষের মাঝে লতিফি হ্যান্ডস’র উদ্যোগে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে লতিফি হ্যান্ডস’র উদ্যোগে এতিম-বিধবা,অন্ধ-আতুর এবং অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী, শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
৩১ জানুয়ারি সোমবার দুপুরে শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম মৌলভীবাজারে চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, শীতবস্ত্র, হুইলচেয়ার এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী,শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন শামছুল উলামা আল্লামা আবদুল লতিফ চৌধুরী ছাহেব ক্বিবলাহ ফুলতলী (র.) এর সুযোগ্য বড় ছাহেব জাদা আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোজাম্মেল আলী শরীফ, মাওলানা লোকমান আহমদ চৌধুরী সাদি, মোহাম্মদ রাহাত, তোফাজ্জল হোসেন শিপন, মাওলানা আরমান আলী, দিলশাদ খান, শাফিজুর রহমান শিপন, বেলাল উদ্দিন কামরান, কবির আহমদ, রুহেল আহমদ প্রমুখ।



মন্তব্য করুন