মৌলভীবাজারে সরস্বতী পূজা পালিত

February 5, 2022,

স্টাফ রিপোর্টার সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে একটি অন্যতম ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা মৌলভীবাজার ।

শনিবার ৫ ফেব্রুয়ারী মৌলভীবাজার বিভিন্ন পূজামন্ডপে পরিদর্শন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে।  মৌলভীবাজারে ১০০টি পূজামন্ডপে ও স্কুল-কলেজ শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। মৌলভীবাজার বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতীর পূজা হয়ে থাকলেও করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় এ বছর পূজামন্ডপে সীমিত আকারে এবং স্বাস্থ্যবিধি মেনে পূজার সব আনুষ্ঠানিকতা পালন করা হবে।

শনিবার সকাল ৭টা ৭ মিনিটে শুরু হবে পঞ্চমী তিথি। পরদিন রবিবার ৬ ফেব্রুয়ারি সকাল ৭টা ৯ মিনিটে পূজার তিথি সমাপ্ত হবে। এদিন সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের বাসা ও পূজামন্ডপে সরস্বতী পূজা হবে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com