মৌলভীবাজার মহকুমা আলীগের প্রতিষ্ঠাতা সৈয়দ আমজদ আলীর ১৪ তম মৃত্যু বার্ষিকী

February 5, 2022,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার মহকুমা আওয়ামিলীগের প্রতিষ্ঠাতা এবং জেলা আওয়ামিলীগের ৩ বারের সাবেক সফল সভাপতি এবং মহান স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক সৈয়দ আমজদ আলীর ১৪ তম মৃত্যু বার্ষিকী ৬ জানুয়ারি।

এ উপলক্ষে বাদ আছর মৌলভীবাজার জেলা পরিষদ মসজিদে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন মরহুমের বড় পুত্র এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক, মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন পারভেজ ও ছোট পুত্র সৈয়দ মোয়াজ্জেম আলী।

সৈয়দ আমজদ আলী ২০০৮ সালের ৬ ই ফেব্রুয়ারী চিকিৎসাধীন অবস্থায় সিলেট রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। তিনি আজীবন বঙ্গবন্ধুর অনুসারী হিসাবে কাজ করে গেছেন।

মৌলভীবাজার জেলা আওয়ামিলীগকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে গেছেন। কিন্ত সৈয়দ আমজদ আলী মুক্তিযোদ্ধা সংগঠক হলেও তাঁর নাম উঠেনি মুক্তিযুদ্ধের তালিকায়।

এ বিষয়ে সৈয়দ মহসীন পারভেজ তিনি দুঃখ প্রকাশ জানান, আমার বাবা মুক্তিযোদ্ধা হওয়ার পরও আজ পর্যন্ত মুক্তিযোদ্ধার তালিকায় উনার নাম উঠেনি।

সৈয়দ আমজদ আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক প্রকাশ করেছেন, মুক্তিযোদ্ধ মুজিবুর রহমান মুজিব এডভোকেট, শহরের সামাজিক সাংস্কৃতিক সংগঠন, লেখক ও গবেষক সংগঠনগুলো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com