শীতার্ত মানুষের মধ্যে বোরহান উদ্দিন সোসাইটির কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার॥ শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর আয়োজনে সংগঠনের পৃষ্ঠপোষক অগ্রনী ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এর সহযোগিতায় সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর গ্রামে হাওরাঞ্চলের অসহায় দুঃস্থ মানুষের মধ্যে ১০০টি কম্বল বিতরণ করা হয়।
৫ ফেব্রুয়ারী শনিবার এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্টাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব,মহাসচিব মিজানুর রহমান রাসেল,নির্বাহী পরিচালক শেখ তোফায়েল আহমদ, আবুল মাসুম রনি, শেখ মোঃ মারুফ,দাফন কাফন ও সৎকার টিমের টিম মেম্বার মারুফ আহমদ খান পাবেল, নাঈম আহমেদ সানি, জাকির হোসেন প্রমূখ।
মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর গ্রামের কাউয়াদিঘি হাওর এলাকায় সুবিধা বঞ্চিত শ্রমজীবি মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
সুবিধা বঞ্চিত ঐসব শ্রমজীবী মানুষ এই কম্বলগুলো পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। কারণ আমাদের এলাকায় বেশিরভাগ মানুষই গরীব-অসহায় সেকারণে আমরা কোনো ধরণের সহযোগীতা পাইনি। আপনারা আজকে আমাদেরকে এই সহযোগিতা করায় এই সংগঠনের প্রতি আমরা কৃতজ্ঞ। মহান স্রষ্টা আপনাদের ভালো করুন



মন্তব্য করুন