ভ্যাকসিন না দিলে জেল জরিমানা হবে

February 5, 2022,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার জেলায় কোভিড-১৯ এর ভ্যাক্সিনেশন কার্যক্রম জোরদার করার নিমিত্ত ভ্যাক্সিনেশন বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে জুম প্লাটফর্মের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যে মৌলভীবাজার জেলার সকল পৌরসভা ও ইউনিয়নের সকল জনগণকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। যারা ভ্যাকসিন দিবেন না তাদেরকে ভ্রামমান আদালতের মাধ্যেমে জেল জরিমানা করা হবে।

জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদসহ অতিরিক্ত জেলা প্রশাসকগণ, ইউএইচএফপিও সংশ্লিষ্টরা সংযুক্ত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com