নিতেশ্বরে শাহ্ কালা (র:) এর ২১৬ তম উরুস মোবারক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকায় অবস্থিত হযরত শাহ কালা (র:) এর ২১৬ তম বার্ষিক উরুস মুবারক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৫ ফেব্রুয়ারি এছাড়াও মাজার কমিটি ও সম্মিলিত যুব ঐক্য পরিষদের দায়িত্বশীল সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
তবরুক বিতরণের মাজার পরিচালনা কমিটির উদ্যোগে উরস রবিবার জোহর নামাজের পর মিলাদ মাহফিল, তবরুক বিতরণের মধ্য দিয়ে শুরু হয়।
মাজার পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক জৈন উদ্দিন জনি সহ কমিটির দায়িত্বশীলরা বলেন, হযরত শাহ কালা (র.) এর বার্ষিক উরুস মুবারক উদযাপনে এ ধারা অব্যাহত থাকবে।
উরুস ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। উরুসে শত শত ভক্ত ও অনুসারীরা উপস্থিত ছিলেন। রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে হয়রত শাহ কালা (র:) বার্ষিক উরুস মোবারক শেষ হয়েছে। প্রতিবছরই উরুস উপলক্ষে দরগাহ প্রাঙ্গণসহ আশপাশের এলাকা জুড়ে মেলার আয়োজন করা হয়ে থাকে। দেশের বিভিন্নস্থান থেকে মেলায় নানা সামগ্রী নিয়ে আসেন দোকানীরা।



মন্তব্য করুন