মৌলভীবাজার  মোরগ পালনের সহায়তা সামগ্রী বিতরণ

February 7, 2022,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার প্রাণি সম্পদ অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রকল্প-২ এর ্আওতায় মোরগ পালনের সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

৭ ফেব্রুয়ারি সোমবার মৌলভীবাজার সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে জেলা প্রানি সম্পদ হাসপাতাল প্রাঙ্গনে এ সহায়তা সামগ্রী বিতরন করা হয়।

মৌলভীবাজার সদও উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: শাহীনূল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী বিতরন করেন জেলা প্রাণি সম্পদ অফিসার ডা: মো: আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার সদর উপজেলা ভেটেনারি সার্জন ডা: মো: সালাহ উদ্দিন।

মৌলভীবাজার সদর উপজেলার ১২টি মোরগ পালন দলের মধ্যে প্রত্যেককে ১০টি সোনালী মোরগ,৬০ কেজি মোরগের খাবার, মোরগ পালনে তৈরী ঘর ১টি,ভিটামিন মিনারেল প্র্রিমিক্স  ও কুমিনাশক ঔষধ ও রেজিষ্টার বই ১টি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com