অগ্রণী ব্যাংকের উদ্যেগে কম্বল বিতরণ
February 7, 2022,

স্টাফ রিপোর্টার॥ অগ্রণী ব্যাংকের এমডি শামস-উল ইসলামের উদ্যোগে মৌলভীবাজার পৌরসভায় ২৫০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার পৌরসভার ব্যবস্থাপনায় মেয়র মোঃ ফজলুর রহমান শীতার্ত মানুষের হাতে এসব তুলে দেন।
৭ ফেব্রুয়ারি সোমবার এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের এজিএম আজিজুর রহমান, মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।



মন্তব্য করুন