মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের পক্ষ থেকে রিকশা বিতরণ

স্টাফ রিপোর্টার॥ আমেরিকা ভিত্তিক ঐতিহ্যবাহী সামাজিক কল্যাণমূলক সংগঠন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের পক্ষ থেকে জেলার সাত উপজেলার (রাজনগর, কুলাউরা,জুড়ি, বড়লেখা, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর) ৭টি দরিদ্র পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে পারিবারিক জীবিকা নির্বাহের জন্য রিকশা প্রদান করা হয়।
৭ ফেব্রুয়ারী সোমবার বেলা ১২ঘটিকায় মৌলভীবাজার পৌরসভার হলরুমে সংগঠনের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত আলোচনা সভা সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক সৈয়দ সিদ্দিকুল হাসানের সভাপতিত্বে এবং সাংবাদিক ও সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান। সভায় মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি তজমুল হোসেন ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনের নেতৃত্বের ভুয়সী প্রশংসা করে সংগঠনের অন্যান্য সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের প্রচার সম্পাদক সৈয়দ ফাহমি।
এসময় আরোও বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সমাজসেবক ইউসুফ আলী, পৌরসভার কাউন্সিলর ফয়ছল আহমদ, সাবেক কাউন্সিলর আয়াছ আহমদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন, ব্যবসায়ী টিপু চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় মেয়র ফজলুর রহমান বলেন, প্রবাসীরা যে কোন দূর্যোগ সহ সবসময় দেশের উন্নয়ন কর্মকান্ড ও আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। সাতটি দরিদ্র পরিবারকে উপার্জনের ব্যবস্হা করে জীবিকা নির্বাহের সুযোগ করে দেওয়ায় মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের সকল সদস্যদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া অনুষ্ঠানে মানবাধিকারকর্মী আব্দুল ওহাব পান্না, ক্রিড়া সংগঠক একেএম আকলু, ব্যবসায়ী মহিম দে, সমাজকর্মী আব্দুল কাইয়ুম,শাহাদাত হোসাইন, লন্ডন প্রবাসী ও ব্যবসায়ী সাজু, সাংবাদিক মামুনুর রশিদ চৌধুরী মসু, মৌলভীবাজার বার্তার স্টাফ রিপোর্টার রুমেন আহমদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সদ্য প্রয়াত মেয়র ফজলুর রহমানের পিতা বিশিষ্ট সমাজসেবক ও মোস্তফাপুর ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল মোতালিব এর আত্মার মাগফিরাত কামনা করা হয়। আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে মেয়র ফজলুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দরা সাতটি রিকশা দরিদ্র পরিবারের হাতে তোলে দেন। এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, আর্ত ও মানবতার সেবায় অতীতের ন্যায় ভবিষ্যতেও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক কাজ করতে বদ্ধপরিকর। তিনি সুন্দর অনুষ্ঠান বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।



মন্তব্য করুন