১৫ বছর পর পলাতক আসামি গ্রেফতার

February 9, 2022,

স্টাফ রিপোর্টার॥ প্রতারণা, টাকা আত্মসাৎ সাথে জড়িত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী রেদওয়ান আহমেদ (রাহি)কে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।  মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি বিকেলে শহরের কুসুমভাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রেদওয়ান আহমেদ (রাহি) মৌলভীবাজার সদর উপজেলার বাহার মর্দান এলাকার মৃত আব্দুল ওয়াদুদ এর ছেলে।
মৌলভীবাজার মডেল থানার এস আই মাহবুব জানান, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।  আসামি রাহি প্রায় ১৫ বছর যাবৎ ছদ্দবেশে পলাতক ছিলেন। তিনি আরও জানান, মামলার আসামির বিরুদ্ধে, প্রতারণা, টাকা আত্মসাৎ এর কয়েকটি অভিযোগ রয়েছে।  আসামি সাধারণ জনগনকে বোকা বানানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার করে, সেই জায়গায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এর সাথে ছবি তুলে তাদের সাথে যে আসামির সখ্যতা রয়েছে তা দাবি করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com