জেলা পরিষদের উদ্যোগ সাত হাজার কম্বল ও দেড় লাখ মাস্ক বিতরণ

February 9, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে জেলার ৬৭টি ইউনিয়নে ৭ হাজার কম্বল ও দেড় লাখ মাস্ক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
৯ ফেব্রুয়ারী বুধবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। এ সময় সদর উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে দরিদ্র মানুষদের মধ্যে বিতরণের জন্য কম্বল ও মাস্ক তোলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, বীরমুক্তিযোদ্ধ আব্দুল মুহিত টুটু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার, হাসান আহমদ জাবেদ ও আতাউর রহমান, কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান আপ্পান আলী, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান, আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান সুজিত দাশ, মনুমুখ ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুর রহমান, গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যান, গোলাম মোশারফ টিটু, চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com