মৌলভীবাজার আইন কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

February 10, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার দেওয়ানী ও ফৌজদারী আদালত সমুহে নবনিয়োগ প্রাপ্ত আইন কর্মকর্তা বৃন্দ জেলা ম্যাজিস্ট্রেটের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা প্রশাসক হলরুমে মতবিনিময় সভা শেষে দেওয়ানী ও ফৌজদারী আদালত সমূহে নবনিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তা বৃন্দ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর কাছে নিয়োগপত্র উপস্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হক, নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর রাধাকান্ত দেব, অতিরিক্ত পি পি ভুবনেশ্বর পুরকায়স্থসহ অন্যান্য পাবলিক প্রসিকিউটর ও সরকারি কৌশুলীবৃন্দ।
নিয়োগ পত্র গ্রহণ শেষে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আগামী দিনে সরকারি স্বার্থ সংরক্ষণ এবং জেলার গরীব দুঃখী মানুষের ন্যায় বিচার প্রাপ্তিতে নবনিযুক্ত আইন কর্মকর্তাদের একযোগে কাজ করে যেতে বলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com