কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহন ছাড়া কোন প্রতিষ্ঠান সেবা দিবে না
February 12, 2022,

স্টাফ রিপোর্টার॥ কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহনের টিকা কার্ড ব্যতীত ঘরের বাইরে বের হওয়ার নিষেধাজ্ঞা প্রসঙ্গে ৯ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে একটি জরুরী সভায় সিদ্ধান্ত অনুয়ায়ি আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২২ হতে কোভিড-১৯ ভ্যাকসিনের অন্তত ১টি ডোজ গ্রহন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া যাবে না। টিকা গ্রহন করেননি এমন কেউকে সরকারি-বেসরকারি কোন প্রতিষ্ঠানে কোনরকম সেবা গ্রহন বা দেয়া হবেনা। ২৮ ফেব্রুয়ারি ২০২২ হতে কোভিড-১৯ ভ্যাকসিনের অন্তত ১টি ডোজ গ্রহনকারী ব্যতীত সার্বিক সেবা সংক্রান্ত কার্যাবলিতে অংশগ্রহন থেকে বিরত থাকার জন্য জেলা প্রশাসাসন থেকে জানানো হয়।



মন্তব্য করুন