মৌলভীবাজারে পুলিশের এক সপ্তাহ মেয়াদি “তদন্তের মান উন্নয়ন কোর্স” শুরু

February 13, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে মৌলভীবাজার পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের এসআই ও এএসআই পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য এক সপ্তাহ মেয়াদী “তদন্তের মান উন্নয়ন কোর্সে” এর আয়োজন করা হয়েছে।
শনিবার ১২ জানুয়ারী পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম পিপিএম , বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও প্রশিক্ষনার্থীবৃন্দ।
এক সপ্তাহ মেয়াদি “তদন্তের মান উন্নয়ন কোর্স” এ প্রশিক্ষনার্থীদের পিটি, প্যারেড ও মামলা তদন্তের বিভিন্ন বিষয় যেমন, ক্রাইসিন ম্যানেজম্যান্ট, সাইবার ক্রাইম, সিডিআর অ্যানালাইসিস, ক্লুলেস হত্যা মামলা তদন্ত পদ্ধতি, মানব পাচার মামলার তদন্ত পদ্ধতি, সুরতহাল রিপোর্ট, জব্দ তালিকা প্রস্তুত, ওয়ারেন্ট তামিলের কৌশল ও বিট পুলিশিং সম্পর্কে বাস্তব প্রশিক্ষণ দেয়া হবে।
মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুমের পুলিশ পরিদর্শক ক্যশৈনু জানান এক সপ্তাহ মেয়াদি তদন্তের মান উন্নয়ন কোর্সটি আগামী ১৭ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত চলবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com