কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠে বিশ্ব বেতার দিবস ২০২২ পালিত

February 13, 2022,

পলি রানী দেবনাথ॥ “সবাই মিলে বেতার শুনি, বেতারে আস্থা রাখি” এই প্রতিপাদ্য নিয়ে রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম আয়োজন করেছে র‌্যালী ও আলোচনা সভা।
১৩ ফেব্রুয়ারি রবিবার বিশ্ব বেতার দিবস ২০২২ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা পল্লীকণ্ঠের সভাকক্ষে রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেডিও পল্লীকণ্ঠের সহ-সভাপতি এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারন সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নু।
রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কমিউনিটি রেডিও হচ্ছে অঞ্চলভিত্তিক। আগে রেডিওতে প্রমিত ভাষায় কথা বলা হত। এখন কমিউনিটি রেডিওতে আঞ্চলিক ভাষায় পরিচালিত হয়। এতে ওই এলাকার মানুষ নিজেকে অনুধাবন করতে পারে এবং মনে করে সেই কথা তার জন্য বলা হয়েছে। ফলে রেডিওর শ্রোতা বাড়ে, শ্রোতারা রেডিওকে নিজের মনে করে গুরুত্ব দেয়। রেডিও পল্লীকণ্ঠ এখন মানুষের কাছে একটা আস্থার জায়গা। তাছাড়া কোভিড-১৯ চলাকালীন সময়ে রেডিও পল্লীকণ্ঠ মৌলভীবাজারবাসীদের জন্য স্থানীয় পর্যায়ে যে ভুমিকা রেখেছে তা অত্যন্ত গর্বের বিষয় ।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক পান্না দত্ত।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রোতাক্লাবের সদস্য এবং রেডিও পল্লীকন্ঠের সকল প্রযোজক বৃন্দ। পরে দুপুর ১২টায় বিশ্ব বেতার দিবস ২০২২ উপলক্ষে ফোনো লাইভ বিশেষ আলোচনা অনুষ্ঠান “আস্থার রেডিও” সম্প্রচারিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com