জেলা প্রশাসকের মুঠোফোন নম্বর ক্লোনের অভিযোগ

February 13, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সরকারি মুঠোফোন নাম্বার ক্লোনের অভিযোগ উঠেছে। এর মাধ্যমে সাধারণ জনগণকে হয়রানিসহ অর্থ আদায়ের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
শনিবার ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ বিষয়ে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
তিনি পোষ্টে লিখেন, তার সরকারি মুঠোফোন নাম্বার +৮৮০১৭১৫১৭১৭৮৬ ক্লোন করা হয়েছে। নাম্বার এর শুরুতে ক্রান্ট্রি পূর্বে ৬ যুক্ত করে +৬৮৮০১৭১৫১৭১৭৮৬ ব্যবহার করে নগদ/বিকাশ এর মাধ্যমে কেউ টাকা পাঠাতে বললে অথবা, অপ্রত্যাশিত, অসামঞ্জস্য কোন কথাবার্তা, মেসেজ প্রদান করা হলে, সে অনুযায়ী কোন কাজ করা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করেন। ক্লোন করার সাথে জড়িত অপরাধীদের সনাক্ত করার কার্যক্রম চলমান আছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, ক্লোন করা নাম্বার থেকে নগদে পাঁচ হাজার টাকা ০১৯৪৪০৬৩৯৭৫ নম্বরে পাঠাতে বলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com