শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ৪২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

February 14, 2022,

স্টাফ রিপোর্টার॥ শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর বাজার থেকে ৪২ পিস ইয়াবা সহ মাদক কারবারি মোঃ ওয়াহিদুল মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
রবিবার ১৩ ফেব্রুয়ারী গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ ওয়াহিদুল মিয়া সদর থানার হামারকোনা গ্রামের মৃত তাহির মিয়ার ছেলে।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম জানান, ৪২ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com